সারাদেশে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অব্যাহত

করোনা পরিস্থিতিতে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে, এসব ত্রাণসামগ্রীর বিভিন্ন পণ্য চুরির যেন উৎসব লেগেছে সারাদেশে। অভিযোগ উঠছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও। এ অবস্থায় ত্রাণ চুরির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সকল স্বাভাবিক কার্যক্রম। বন্ধ হয়ে গেছে দোকানপাট মিল কারখানাসহ নিম্নআয়ের মানুষের আয়ের উৎসগুলো। এ অবস্থায় সরকারের নানা উদ্যোগের পাশাপাশি, দলীয়ভাবে সারাদেশে ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুধুমাত্র দুস্থ-অসহায় নয়, মধ্যবিত্তদের বাড়িতেও পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী। এদিকে, ত্রাণ বিতরণ নিয়ে কোনো অনিয়ম হলে, কাউকেই ছাড় দেয়া হবে না ।এ ছাড়া, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীতে ৫০ লাখ মানুষের মাঝে ত্রাণের কার্ড দেয়া হবে বলেও জানান তারা।
বাংলাটিভি/শহীদ



