দেশবাংলা
নবজাতককে মৃত ঘোষণার পর দাফনের সময় জীবিত উদ্ধার

শুক্রবার সকালে বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের জামাল হোসেনের স্ত্রী শিউলী আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম দেন। জন্মের পরই শিশুটিকে মৃত বলে মেঝেতে ফেলে রাখে হাসপাতালের কর্মরত আয়া।
এরপর দাফনের জন্য হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। কিন্তু দাফনের সময় দেখা যায় শিশুটি জীবিত। এমন অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় মুন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
এ নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে।- আমাদের সময়.কম



