কাতারে প্রায় ৫ শতাধিক বাংলাদেশি করোনা আক্রান্ত, মৃত-৩

কাতারে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পূর্বের সব রেকর্ড ছাড়ালো, অসহায় প্রবাসীদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ দুতাবাস ও কুইক সল্যুশনস। দেশটিতে গত শুক্রবার সর্বাধিক ৫৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সারে চার হাজার। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী করোনায় এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৭ জন। এর মধ্যে ৩ জন বাংলাদেশি । কাতারের বাংলাদেশ দুতাবাস জানিয়েছে প্রায় ৫ শতাধিক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পাঠানো ৫ লাখ টাকার ত্রান-সাহায্য অসহায় প্রবাসীদের হস্তান্তর করলেও, অধিকাংশ অসহায় প্রবাসী এখনো বঞ্চিত। দূতাবাস জানিয়েছে আরও অর্থ সহযোগিতা পাঠাতে সরকারের কাছে আবেদন করা হয়েছে।
এছাড়া, দূতাবাসের উদ্যোগে অনলাইনের মাধ্যমে অসহায় প্রবাসীদের রেজিষ্ট্রেশন শুরু করা হয়েছে। এদিকে, করোনা সংকটে চাকরি হারানো কর্মহীন প্রবাসীর পাশে দাঁড়ালেন কুইক সল্যুশন কাতার। সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অসহায় প্রবাসীদের উপহার হিসেবে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিদারুল আলম আরজু, ব্যবস্থাপনা পরিচালক মীর মোঃ ইব্রাহিম, ব্যবস্থাপক শাখাওয়াত হোসেনসহ কুইক সল্যুশনস পরিবারের সদস্যরা।



