বিশ্ববাংলা
মালয়েশিয়ায় টানা লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসীরা

মালয়েশিয়ায় টানা লকডাউনের ফলে অধিকাংশ প্রবাসীরা কর্মহীন হয়ে পড়েছেন। আর একারণে অনেকেই রয়েছেন চরম খাদ্য সংকটে। এ অবস্থায় বাংলাদেশী প্রবাসীদের জন্য মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্কার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালয়েশিয়া নামে একটি সংগঠনটি।
গত কয়েক দিন ধরেই তারা এই সংগঠনের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। এই বিষয়ে সংগঠনটির সিইও মোঃ কাবির হোসাইন জানান, তাদের সংগঠনে প্রায় তিন হাজার সদস্যদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। মালয়েশিয়া সরকারের আইন কানুন মেনে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮৮ জন, আক্রান্ত ৫,৩০৫ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ১০২ জন।



