বিশ্ববাংলা

১৬ দিন যুদ্ধের পর না ফেরার দেশে চলে গেলেন এক বাংলাদেশি

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে টানা ১৬ দিন যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভূমি যুক্তরাজ্য এক বাংলাদেশি।

গত শুক্রবার লন্ডন সময় দিবাগত রাত ১০টায় কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আর্ত মানবতার একনিষ্ঠ এই সমাজসেবী সুদীর্ঘকাল বৃটেনে অবস্থান করলেও বাংলাদেশের নিজ মাতৃভূমির আর্তসামাজিক উন্নয়নে নিজের অর্জিত সম্পদ বিলিয়েছেন অকাতরে।

দেশের সুবিধা বঞ্চিত মানুষের ক্যান্সারসহ সকল ধরনের রোগের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্টায়ও তাঁর অবদান চিরস্মরণীয়।

সরওয়ার হোসেন, লণ্ডন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button