আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

রমজান মাসে শারীরিক দূরত্ব বজায় রাখার আহবান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনাভাইরাস এর বিস্তার রোধে রমজান মাসে শারীরিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানা যায়, সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মুসলিমদেরকে রমজানে ইফতার, তারাবীসহ সকল ক্ষেত্রে গণজমায়েত এড়িয়ে, ভার্চুয়াল যোগাযোগ রক্ষার প্রতি আহবান জানানো হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, শারীরিক সংস্পর্শ এড়াতে হবে। হ্যাণ্ডশেক বা কোলাকুলি না করে দূর থেকে হাত নাড়ানো, মাথা নোয়ানো কিংবা বুকে হাত রেখে অভিবাদন জানানো যেতে পারে। অসুস্থ ও বয়স্ক লোকদের প্রতি অতিরিক্ত যত্ন নিতে হবে। এছাড়া উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্যও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

যারা রোজা রাখবেন, তাদের প্রচুর পানি পান, টাটকা খাবার গ্রহণ এবং সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে, পানিশূন্যতা হ্রাস ও সুস্থতা ধরে রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button