
সাংবাদিকদের ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য সহযোগিতায় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এই পণ্য বিক্রি কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি।
আসন্ন রমজান আর করোনা পরিস্থিতির কারণে এই কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চালু থাকবে। এদিকে, দুপুরে রাজধানীর মিরপুর একালায় ত্রাণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সময় প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, দাল, তেল, আলুসহ নিত্য পণ্য তুলে দেয়া হয়।
এদিকে, রাজধানীর কাঁচা বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকায় প্রতিটি সবজির দাম রয়েছে আগের মতই। পটল ৫০, বেগুন ৩০, ঢেঁড়স ৪০, বরবটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর তাই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে কাচা যে কোন সবজি।
মাছের পর্যাপ্ত মজুদ থাকায় দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। অপরিবর্তিত রয়েছে চাউলসহ অন্যান্য পণ্যের বাজারও। এছাড়া সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না গরু খাসির মাংস, কেজিতে বাড়তি নিচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে কমেছে ব্রয়লার মুরগি ও সব ধরনের ডিমের দাম।



