যুক্তরাজ্যে ১৩২ ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩২ জন ব্রিটিশ বাংলাদেশি। জানা যায়, স্থানীয় সময় গত সোমবার পর্যন্ত মৃত ১৩২ জনের বয়সসীমা ২২ থেকে ৮৫ বছরের মধ্যে।
এদের মধ্যে মসজিদের ইমাম, ডাক্তার, আইনজীবী, রেস্টুরেন্ট ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি ও কমিউনিধটির প্রবীন নেতা কে এম আবু তাহের চৌধুরী জানান, এদের মধ্যে দুজন নারীও রয়েছেন । গত সোমবার পর্যন্ত যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী।
বাংলাদেশী কমিউনিটির এতগুলো তাজা প্রাণ ঝড়ে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে টাওয়ার হ্যামলেটস সহ লণ্ডনের অন্যান্য বাঙালী অধ্যুষিত এলাকাগুলোয়। যারা এখনো আক্রান্ত হয়নি তাদের দিন কাটছে আতংকে, আর যারা প্রিয়জন হারিয়েছে তাদের দিন কাটছে শোকে।
এদিকে, করোনাভাইরাসে সোমবার নতুন করে যুক্তরাজ্যে ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৫০৯ জনে।



