বিশ্ববাংলা
আমিরাতে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা যায়, গত শনিবার আবুধাবির নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়।
জসিম দীর্ঘদিন ধরে আমিরাতের রাজধাণী আবুধাবির দামান ইনসুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এক পরিসংখ্যানে দেখা গেছে, করোনা মহামারি বিস্তারের সাথে তাল মিলিয়ে প্রবাসীদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে।
করোনা আক্রমণ শুরু হওয়ার পর থেকে, উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর আসছে । এদিকে, তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক সহকর্মীরা শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



