বিশ্ববাংলা
সংকটময় সময় পার করছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় করোনা দুর্গত প্রবাসীদের ত্রাণ সহায়তা দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠন। জানা যায়, বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের কবলে পড়ে অন্যান্য দেশের মতো সংকটে পড়েছে মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের জীবন-যাপন।
উন্নত দেশগুলোও প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি রাখায়, দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। তবে এতে কোয়ারেন্টিনে থাকা বিদেশি কর্মীরা পড়েছেন বিপাকে। টানা একমাস ধরে খাদ্য সংকটে ভুগছেন তারা।
এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বিত্তবানরা এই সংকট মোকাবেলায় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।



