পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের গোপালপুরে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিত নারী বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
১২ বছর আগে গোপালপুর উপজেলার দক্ষিন পাথালিয়া সওদাগর পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আইয়ুব আলীর সাথে বিয়ে হয়, একই উপজেলার নন্দনপুর গ্রামের মোক্তার আলীর মেয়ে শান্তা বেগমের। বিয়ের সময় স্বামীর দাবী অনুযায়ী, তাকে ৫০ হাজার টাকা যৌতুক দেন শান্তার বাবা।
কিছুদিন যেতে না যেতেই, আবারও যৌতুকের দাবী করেন, শান্তার স্বামী। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে, তার শরিরের বেশ কিছু অংশ পুড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা।
বাংলা টিভি/রাসেল



