বিশ্ববাংলা
ইরাকে যান্ত্রিক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

ইরাকে যান্ত্রিক দুর্ঘটনায় ইয়াহিয়া নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। গত সোমবার ইরাকের কারবালা শহরে হুণ্ডাই কোম্পানীর একটি প্রকল্পে ঝালাইকাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।
গোমা নামক ঐ প্রকল্পে ম্যানলিফট ক্রেনে করে তাকে কাজের জন্য নির্ধারিত স্থানে উঠানো হচ্ছিলো। হঠাৎ ক্রেন ভেঙে পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হন ইয়াহিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। তিনি গত বছরের জানুয়ারী মাসে জীবিকার তাগিদে, দেশীয় একটি জনশক্তি রফতানী প্রতিষ্ঠানের মাধ্যমে ইরাকে শ্রমিক হিসেবে কাজ করতে যান।
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার বড় ভাই সারোয়ার হোসেন জানান, কোম্পানীর যান্ত্রিক ত্রুটিতেই তার মৃত্যু হয়। তাই ক্ষতিপূরণসহ নিহতের লাশ দ্রুত দেশে পাঠানোর আবেদন জানান তিনি।
বাংলা টিভি/রাসেল



