করোনা প্রাদুর্ভাব কেড়ে নিয়েছে মানুষের কর্মসংস্থান

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ও হোম কোয়ারেন্টাইন কেড়ে নিয়েছে মানুষের কর্মসংস্থান। খাদ্যসংকটে পড়ে ঘরবন্দী মানুষগুলো যখন বোবা কান্নায়, তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মন্ডল।
করোনা প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা নিশ্চিত করা ও খাদ্য সংকটে দরিদ্র জনগোষ্ঠি। রমজানকে সামনে রেখে, এক হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইউপি মেম্বার রুহুল আমিন মন্ডল। সকালে আশুলিয়া ইউনিয়নের পাড়া গ্রামে সহস্রাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নিজের সাধ্যমতো হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চান তিনি, রুহুল আমিন মন্ডল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। সরকারি ত্রাণ সামগ্রীর অপেক্ষায় না থেকে, সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন আওয়ামী লীগ নেতা।
অন্যদিকে, বিনামূল্যে খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি খাদ্য সঙ্কটে পড়া স্থানীয় সাধারণ মানুষ। দুঃসময়ে সমাজের বিবেকবান এবং বিত্তশালীরা অসহায় মানুষের সাহাযার্থে এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা সবার।
বাংলা টিভি/রাসেল



