দেশবাংলা
পলাতক করোনা আক্রান্ত দম্পতি রাজবাড়ীতে আটক

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী শহরে রতন ক্লিনিকের সামনে ব্যাটারিচালিত অটোবাইক থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ। আটকরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলাম (৩১) ও তার স্ত্রী শিল্পী বেগম (২৪)।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, করোনাভাইরাস আক্রান্ত হয়ে তারা ঢাকা থেকে পালিয়ে এসে কুষ্টিয়া যাচ্ছিল। তাদের কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
তছিকুল জানান, ঢাকার কামরাঙ্গীর চরে একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। বুধবার তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তারা ঢাকা থেকে পালিয়ে আসে। তবে কোন হাসপাতাল থেকে তারা পালিয়েছেন, তা বলেননি তিনি।



