দেশবাংলা
লকডাউন অমান্য করে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন অমান্য করে নোংরা পরিবেশে চাঁদপুরে লাচ্ছা সেমাই তৈরির কাজ চলছে।
স্থানীয়দের অভিযোগ, শহরের পুরানবাজার নিতাইগঞ্জে মিম বেকারিতে কুমিল্লা ও বালিয়ার শ্রমিক দিয়ে বেকারির মালিক নুর আলম লাচ্ছা সেমাই তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এতে যেকোনো সময় ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থায় নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মাহমুদ জামান, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে একটি বেকারিতে সেমাই তৈরির কথা জেনেছেন। মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।



