বিশ্ববাংলা
করোনায় দক্ষিণ আফ্রিকায় প্রথম বাংলাদেশির মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এই প্রথম একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আরমান হোসেন মুন্না নামের ওই বাংলাদেশি নাগরিক গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলায়।
জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। দীর্ঘ ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তিনি মারা যান।
তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাস থেকে অনাপত্তি পত্র পাওয়া সাপেক্ষে অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সৎকারের জন্য বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হবে।
বাংলা টিভি/রাসেল



