সিঙ্গাপুরে ডরমিটরিতে আটকা পড়েছেন অসংখ্য বাংলাদেশি শ্রমিক

সিঙ্গাপুরে ডরমিটরিতে আটকা পড়ে দুশ্চিন্তায় রয়েছেন অসংখ্য বাংলাদেশি শ্রমিক। করোনা সংক্রমণের প্রথম তিনমাস সিঙ্গাপুর কোনো কঠোর বিধিনিষেধ আরোপ না করে ভাইরাসটি দমনে ব্যবস্থা নিয়ে প্রশংসা কুড়িয়েছিল।
কিন্তু এপ্রিলেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় নানা কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রবাসীদের মধ্যে সমালোচনার শিকার হয়েছে দেশটি। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে জানা যায়, গত ১৭ মার্চ পর্যন্ত দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা যেখানে ছিলো ২৬৬, মাত্র এক মাসের ব্যাবধানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫ জনে।
এত দ্রুত সংক্রমণ ছড়ানোয় প্রতিরোধমুলক ব্যাবস্থা হিসেবে দেশটির সরকার বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে প্রবাসী অধ্যুষিত ডরমিটরীগুলো, যেখানে ইতোমধ্যেই বেশ কয়েকটি ক্লাস্টার আবিস্কৃত হয়েছে, সেগুলো লকডাউন ঘোষণা করেছে। ফলে সেখানে বসবাসকারী বাংলাদেশিসহ নানা দেশের প্রবাসীরা বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন।
বাংলা টিভি/রাসেল



