দেশবাংলা
ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

রংপুর সদরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
পুলিশ জানায়, নীলফামারীর কিশোরগঞ্জ থেকে একটি অটোরিকশায় যাত্রীরা রংপুরের হাজিরহাটে যাচ্ছিল। সেসময় পাগলাপীর এলাকায় একটি ট্রাকের চাকা বিস্ফোরিত হলে, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহত ৩ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলা টিভি/রাসেল



