মাদ্রিদে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাস্ক বিতরণ

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, মাস্ক বিতরণ ও উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
আমাদের স্পেন প্রতিনিধি কবির আল মাহমুদ জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত মাদ্রিদের বাঙালী অধ্যুষিত লাভাপিয়েসে, তিনদিন ব্যাপী এই মাস্ক বিতরণ ও উন্মুক্ত আলোচনা হয়। এই সময় তিন শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে সংগঠনটি। পরে ভাইরাসজনিত রোগ থেকে বাঁচতে প্রবাসী পথচারীদের মধ্যে সচেতনতা ও অনুপ্রেরণাদানে উন্মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, সাবেক ছাত্রদল অরগানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু জাফর রাসেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল অরগানাইজেশন ইউরোপ এর সহ সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম, স্পেন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক সানুর মিয়া সাদ, সাবেক ছাত্রদল অরগানাইজেশন স্পেনের সভাপতি আসাদ আলী, সাধারণ সম্পাদক জাকির চৌধুরী, দলা মিয়াসহ আরও অনেকে। এ সময় তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে যোগদান করেন, দেশনেত্রী মুক্তি পরিষদ স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম জাকি।
মানুষের মাঝে সতর্কবার্তা প্রচার করে, সামাজিক সচেতনতা বাড়ানোই তাদের উদ্দেশ্য বলে জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু জাফর রাসেল। এই কার্যক্রম আগামীতে প্রতি সপ্তাহের সোম,মঙ্গল এবং বুধবার পরিচালিত হবে বলেও জানান তিনি।
বাংলা টিভি/রাসেল



