ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে যুক্তরাজ্য হাইকমিশনারের অনলাইন বৈঠক

ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারের অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সে অংশ নেয় ব্রিটিশ-বাংলাদেশী ব্যাবসায়ী নেতৃবৃন্দ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারও এতে অংশ নেন।
বৃহস্পতিবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম দেশটির বাংলাদেশি ব্যবসায়ীদের খোজখবর নেয়া এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এক ভার্চুয়াল কনফারেন্স আয়োজন করেন।
এসময় বাংলাদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী এবং তৈরি পোশাক যুক্তরাজ্যে আমদানী সমস্যা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম, ব্যবসায়ী নেতৃবৃন্দকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগের সর্বশেষ অবস্থা বর্ণনা করেন এবং করোনা মহামারীর ফলে দুই দেশের মধ্যে ব্যবসার সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে দূতাবাসের নেয়া পদক্ষেপসমূহ তাদের অবহিত করেন।
তিনি আরো জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে মালামাল পরিবহন যাতে লকডাউনে বাধাগ্রস্ত না হয় সেজন্য বিমান চলাচল অব্যাহত রাখতে দূতাবাস কাজ করে যাচ্ছে।
বাংলা টিভি/রাসেল



