বাকৃবি পশুসম্পদ শিল্পের জন্য চালু করেছে টেলি উপদেশ সেবা

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দুগ্ধ, পোল্ট্রি ও পশুসম্পদ শিল্পের জন্য চালু করেছে টেলি উপদেশ সেবা ।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক কৃষিবিদ দীন মোহাম্মাদ দীনু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লকডাউন চলছে; যার ফলে দুগ্ধ, পোল্ট্রি ও পশুসম্পদ শিল্পের সঙ্গে সম্পৃক্ত খামারি ও শিল্প উদ্যোক্তারা উৎপাদিত পণ্য নিয়ে নানাবিদ সমস্যায় রয়েছেন। এমতাবস্থায়, তাদের উপদেশ দেওয়ার জন্য পশু পালন অনুষদের পক্ষ থেকে সার্বক্ষণিক টেলি সেবা কার্যক্রম চালু হয়েছে।
হটলাইনসমূহ:
ডেয়রি শিল্প ও উৎপাদিত দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যাদি বিষয়ক বিশেষজ্ঞঃ ০১৭১২৬২১০৭৯, ০১৭২০৩৮১৫৮১, ০১৭১২৬৪৭৮২৩, ০১৭১২৪২৮৪৭২.
পোল্ট্রি শিল্প বিষয়ক বিশেষজ্ঞঃ ০১৭৩২৭৫৮০২৪, ০১৭১১৯৫৮৩৯৮, ০১৭০০৬৩৬১৫৫।
গবাদিপশুর খাদ্য ও পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞঃ ০১৭১৫২২৬৫১০, ০১৭১৫০৫১০৯৩, ০১৭৫৭৫৪৩৯১১।
গবাদিপশু প্রজনন ও পুনঃউৎপাদন বিশেষজ্ঞঃ ০১৭১৫০৪৭৭৬৭, ০১৭০১৭৬৫০৫২, ০১৭১১০৪০১৭৮।
গবাদিপশুর মাংস উৎপাদন ও ছাগল-ভেড়া পালন বিশেষজ্ঞঃ ০১৭২১৩১০৬২১, ০১৭২৬৪৯১১০৭, ০১৭১৬২২৭৩
লকডাউন চলাকালীন সময় পর্যন্ত এই সেবা চালু থাকবে ।
বাংলাটিভি/ময়মনসিংহ প্রতিনিধি



