৬টি বিশেষ ফ্লাইটে আড়াই হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে

ভারতে লকডাউনে আটকে পড়া বাংলাদেশীদেরকে আগামী মাসের শুরুতে প্রথম দফায় ৬টি ফ্লাইটে প্রায় এক হাজার জনকে ফিরিয়ে আনার পর মে মাসে আরও ৬টি ফ্লাইটে আরও এক হাজার বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
গত সোমবার দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান জানান, করোনাভাইরাস সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ভারতে লকডাউন জারি থাকায় দেশটির বিভিন্ন স্থানে আটকে পড়েছেন বাংলাদেশের প্রায় আড়াই হাজার নাগরিক।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ১ মে কলকাতা, ২ মে দিল্লি এবং ৩ মে মুম্বাই থেকে বাংলাদেশের যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনবে। বিমানের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য জেনে নিয়ে আগ্রহী যাত্রীদের বাংলাদেশ মিশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আসন সংখ্যা সীমিত থাকায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকেট পাওয়া যাবে।
রাষ্ট্রদূত আরও জানান, দিল্লি, মুম্বাই এবং কলকাতা ছাড়াও যাত্রী পাওয়ার ওপর নির্ভর করে ইউএস বাংলা এয়ারলাইন্স ৩০ এপ্রিল একটি এবং মে মাসের ১ ও ২ তারিখে একটি করে মোট তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ইতোমধ্যেই ৯৯৬ জন বাংলাদেশী আকাশপথে এবং দুই শতাধিক সড়কপথে ভারত থেকে দেশে ফিরেছেন।
বাংলা টিভি/রাসেল



