বিশ্ববাংলা
দেশে ফিরেছেন বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া ১৩৮ বাংলাদেশি

বাহরাইন থেকে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া ১৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। গত রোববার দূতাবাসের সহযোগিতায় বাহরাইন সরকারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদের মধ্যে সবাই বাহরাইনের শ্রম আইন লংঘন এবং বিভিন্ন অপরাধের দায়ে কারাগারে বন্দি ছিলেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবে মধ্যেপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো, বাহরাইনও তাদের কারাগারে আটক প্রবাসীদের বিশেষ ক্ষমায় মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। পাশাপাশি সাধারণ ক্ষমা ঘোষণা করে, দেশটিতে অবৈধ হওয়া প্রবাসীদের বৈধ হওয়া এবং নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার।
প্রাথমিক অবস্থায় ১৩৮ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে, অন্যান্যদের স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে কোভিড-১৯ উপসর্গ পরীক্ষা শেষে, বাকিদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে।
বাংলা টিভি/রাসেল



