আওয়ামী লীগরাজনীতি
‘পোশাক শিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান’

করোনার এ সংকটকালে পোশাক শিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে পোষাক শিল্পের মালিকদের পাশে সরকার রয়েছে উল্লেখ করে, তাদের কেউ শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। এসময় তিনি বলেন, দেশ ও জাতির এ সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের জাতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে।
তিনি আরো বলেন, এ লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না, সরকার কর্মহীন মানুষদের পাশে আছে। এছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।



