সারাদেশেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যাও। উপসর্গ দেখা দিলে প্রতিনিয়ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এদিকে, এ ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, প্রশাসন।
নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে, সিভিল সার্জন ডাক্তার আখতারুজ্জামান আলাল। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটে আইসলেশনে থাকা আব্দুল হান্নান নামে এক ব্যক্তি মারা গেছেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জনে। চাঁদপুরে আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা নামের এক গৃহবধূ মারা গেছেন।
গাজীপুরে এ পর্যন্ত ৩শ ৩৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে ১৫ জনকে। বরিশালে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ জন সরকারী কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় এক শিশু মারা গেছে। শরীয়তপুরে নতুন আরো ৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই পুরুষ।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



