আগৈলঝাড়ায় ধানের বাম্পার ফলন

বরিশালের আগৈলঝাড়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। আর করোনার প্রভাবে শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। ফলে বেকায়দায় পড়েছে এ অঞ্চলের চাষি। এদিকে, ময়মনসিংহ ভালুকা উপজেলায় আঁখ চাষ করে বিপাকে পড়েছে কৃষকরা। বর্তমান পরিস্থিতির কারণে যাতায়াতের ব্যবস্থা না থাকায় আসছেন না, পাইকাররা।
বরিশালের আগৈলঝাড়ায় চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। হঠাৎ করে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ধান ক্ষেতে পানি জমে পঁচে নষ্ট হয়ে গেছে। আর ধান গাছে আক্রমণ করেছে ছত্রাক।
বর্তমানে করোনার কারনে শ্রমিক সংকট থাকায় জমির পাকা ধান ঘরে তুলতে পারছে না চাষিরা। শ্রমিক সংকট নিরসনে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান, উপজেলা কৃষি কর্মকর্তা।এদিকে, ময়মনসিংহের ভালুকায় ১ হাজার ৫শ ৮ হেক্টর জমিতে আঁখ চাষ হয়েছে।
অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি পাওয়ায় আখ চাষ করে থাকেন কৃষকরা। তবে এবার করোনা কারণে বিক্রয় করতে পারছেন না চাষিরা। তাই এ পরিস্থিতিতে সরকারী অনুদানের দাবী কৃষকদের। আখ চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগিতার দাবী, উপজেলা কৃষি অফিসার।
বাংলাটিভি/শহীদ



