করোনা: সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশি মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার দেশটিতে দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে একজন সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক এবং অন্যজন বাংলাদেশি প্রবাসী।
এই নিয়ে দেশটিতে মোট ১৭ জন করোনায় মারা গেলেন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭৫৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১৩৪৭ জন। দেশটিতে প্রবাসীদের থাকার ডরমিটরিগুলোই সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে।
নিম্নআয়ের প্রবাসীরা খরচ সাশ্রয় করতে অল্প স্থানে অধিক লোক বসবাস করে। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়না এবং দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। দেশটির সবচে বড় ক্লাস্টার হিসেবে বিবেচিত পংগল S-১১ থেকে এ পর্যন্ত ২৪৭৭ জনের শরীরে করোনার উপস্থিতি প্রমাণিত হয়েছে।
তবে দেশটিতে সার্বিক করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। খুব দ্রুত ভাইরাসের আক্রমণ নিয়ন্ত্রণ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এমন আশাবাদ ব্যাক্ত করে দেশটির সরকারের পক্ষ থেকে আগামী ৫ এপ্রিল থেকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।



