আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে কুয়েত

দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে কুয়েত। গত রোববার স্থানীয় দৈনিক আরব টাইমসে এ খবর প্রকাশিত হয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে কুয়েতের অর্থনীতির চাকা। এতে দেশটির সামগ্রিক অর্থব্যাবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া আসন্ন দিনগুলোতে জনজীবনে অর্থাভাব দেখা দেয়ারও আশংকা তৈরী হয়েছে।
তাই উৎপাদন ব্যাবস্থাকে সচল করে দেশের স্থবিরতা ভঙ্গের আদেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে। প্রযুক্তির ব্যাবহার বাড়িয়ে এবং জনসমাগম এড়িয়ে সতর্কভাবে উৎপাদন ব্যাবস্থাকে পুনরায় সচল করার নির্দেশ দেয়া হয়েছে।
তবে এজন্য এখনও কোনো দিনতারিখ নির্ধারণ করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে কাজ শুরুর দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি



