আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের চিকিৎসা খরচ দেবে বাহরাইন সরকার

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকদের চিকিৎসা ব্যয় বহন করবে বাহরাইন সরকার।
বাহরাইনের রাজধানী মানামায় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বিন আব্দুল্লাহ আল-খলিফা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল্-জায়ানীর সাথে বাংলাদেশ, ভারত, ফিলিপিন এবং পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেয় বাহরাইন সরকার।
বৈঠকে করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে বাহরাইন সরকারের সাধারণ ক্ষমাসহ বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় প্রবাসীদেরকে করোনা সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ এবং শ্রমিকদের শারীরিক সুস্থতা, বাহরাইনের বিভিন্ন কারাগারে ডিটেনশন থাকা প্রবাসীদের সমস্যার সমাধান বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।



