রেশন বাঁচিয়ে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজেদের রেশন বাঁচিয়ে কর্মহীন ও অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী। চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সেনাবাহিনীর প্রতিটি টহল ইউনিট নিজ নিজ এলাকায় দৈনিক শতাধিক পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা দিচ্ছে।
মঙ্গলবার (০৫ মে) সকালে নগরীর মোহরার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনীর একটি দল। ৪৪ শোরড মিসাইল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মামুনুর রশিদ এই ত্রাণ সহায়তা তদারকি করছেন। এভাবেই নিজ নিজ টহল এলাকায় অসহায় মানুষকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে সেনাবাহিনী।
ত্রাণ সহযোগিতা দেয়ার পাশাপাশি দিনভর সেনা সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিতেও কাজ করতে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কগুলোতে রয়েছে সেনা সদস্যদের অবস্থান।
২৪ পদাতিক ডিভিশন শোরড মিসাইল রেজিমেন্ট অধিনায়ক ৪৪ লে কর্নেল জি এম মামুনুর রশীদ বলেন, আমাদের নিজ নিজ দায়িত্বরত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম দেয়া হচ্ছে।



