দেশবাংলা
ফরিদপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে শহরের কমলাপুর চানমারী কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট জেলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলরাম চন্দ্র দেসহ অন্যান্যরা।
এসময় শিক্ষকরা জানান, তাদের ৩ মাসের বেতন বাকী রয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে করোনার মধ্যে চরম আর্থিক সংকটে জীবনযাপন করছেন। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বাংলা টিভি/রাসেল



