ফ্রান্স যুবলীগের উদ্যোগে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ

ফ্রান্সে লকডাউনের মধ্যে দ্বিতীয় দফায় ফ্রান্স যুবলীগ এর উদ্যোগে ত্রাণ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সাড়া দিয়ে ত্রাণ দেয়া হয়।
ফ্রান্স যুবলীগের নেতা এস,এম,কামরুল হাসান সেলিম, আসাদুজ্জামান সুহেল, ইমরান আহমেদ, কামাল হুসাইন, দবীর আহমেদ, রেজাউল আহমেদ ও সোহেল, সংকটাপন্ন প্রবাসীদের বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে খাবার পৌঁছে দেয়। এতে ছিল নিত্য প্রয়োজনীয়, চাল ডাল আলু পিয়াজ তেলসহ ইফতার পণ্য সামগ্রী।
ফ্রান্স যুবলীগ নেতা এস এম কামরুল হাসান সেলিম জানান, ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ অব্যাহত রাখবেন তারা। কৱোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন প্রবাসীদের যেকোনো অসুবিধায় পাশে থাকবেন তারা।
রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধি



