বিশ্ববাংলা
মালদ্বীপে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম একজন বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, দেশটিতে এখন পর্যন্ত ২৮২ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।
তাদের অবস্থা স্থিতিশীল হলেও, এই প্রথম কোন বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। মালদ্বীপে করোনায় হাজার হাজার বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন। তাদের অন্তত দুই বেলা খাবারের সংস্থান করতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার।
তারই অংশ হিসেবে নৌবাহিনীর একটি জাহাজে দেশটিতে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, ডিম এবং সবজিসহ মোট ৮৫ টন খাদ্য সামগ্রী এবং স্যানিটাইজার, জরুরি ঔষধপত্র ও মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী।



