নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে আটক ১২

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে রাস্তার সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছে নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশধারীরা। তাদের পরাস্ত করে দু’জন আমেরিকানসহ অন্তত ১২ জনকে আটক করেছে দেশটির আইনশৃংখলা বাহিনী।
তবে ঘটনার পরিকল্পনার সাথে মার্কিন সমর্থিত ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াদো জড়িত ছিল বলে মন্তব্য করেছে দেশটির সরকার। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতিতে কিছু করার নেই। তবে, আমেরিকানদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানান তিনি।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন ম্যাডুরোতে, মার্কিন পাসপোর্টধারীতে পরিচয় জানানো হয়। আর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাজ। তারা একটি দলকে কোণঠাসা করার জন্য এবং পেশাদার ভাড়াটে সন্ত্রাসীদারা এই কাজ করিয়েছে।
বাংলা টিভি/রাসেল



