দেশবাংলা
ঘরচাপা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারি উপজেলার হিজলা গ্রামে ঘরচাপা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল ইসলাম জানান, সকালে আকস্মিক ঝড়ে হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের উপরে গাছ পড়ে। এতে তার ছেলে ইমন মল্লিকের মৃত্যু হয়েছে।
সে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। এছাড়া ঝড়ে এলাকার গাছপালা ও মাঠের পাকা ধানের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান জানতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
বাংলা টিভি/রাসেল



