দেশবাংলা
চালু হয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ৯ পাটকল

বুধবার থেকে পূর্নাঙ্গভাবে চালু হয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ৯টি পাটকল। বিজেএমসি খুলনা জোনের সমন্বয়কারী মোঃ বনিজ উদ্দিন মিঞা জানান, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার সকল নিয়ম মেনে পূর্নাঙ্গভাবে পাটকলগুলো চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, যাদের জ্বর, সর্দি ও কাশির সমস্যা ধরা পড়বে তারা কাজে যোগ দেবে না। বুধবার প্লাটিনাম, স্টার, খালিশপুর, আলীম, দৌলতপুর, ইস্টার্ন, জেজেআই, কার্পেটিং জুটমিলে হাত ধোয়া, মাস্ক পরে দুরত্ব রক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশনায় বন্ধের ১ মাস ১০ দিন পর পুরোদমে চালু হলো এসব শিল্প প্রতিষ্ঠান।
বাংলা টিভি/রাসেল



