বিশ্ববাংলা
বাহরাইনে পৌঁছেছে বাংলাদেশিদের ৭ হাজার পাসপোর্ট

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের ৭ হাজার পাসপোর্ট পৌঁছেছে। চলতি বছরের ৮ এপ্রিলের আগে যারা আবেদন করেছেন, তারমধ্যে কিছু ছাড়া সকলের পাসপোর্ট রয়েছে।
মঙ্গলবার বাহরাইনে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রদূতের নেতৃত্বে ও সর্বোচ্চ প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। পাসপোর্টগুলো আবেদনকারী বাংলাদেশিদের মধ্যে বিতরণের জন্য, দেশটির বিভিন্ন ডাকঘরে হস্তান্তর করা হয়েছে। সবাইকে পাসপোর্টগুলো যথাযথ ব্যবস্থায়, মোবাইলে ক্ষুদে বার্তা বা ফোনকলের মাধ্যমে বুঝিয়ে দেয়ার কাজ শুরু হয়েছে।
চলতি বছরের মার্চ মাসের শেষদিকে বাহরাইন সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সুবিধাসহ, বিভিন্ন সংকট নিরসনে এ পাসপোর্টগুলো অত্যন্ত কাজে আসবে বলে জানান, বাহরাইন প্রবাসী বাংলাদেশি কর্মীরা।
বাংলা টিভি/রাসেল



