আওয়ামী লীগরাজনীতি

২৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের যে মজুদ আছে তাতে আগামী ৪ মাস সরবরাহ এবং দামে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। আর পেঁয়াজের কেজি ৩৫ টাকা থেকে কমিয়ে শনিবার থেকে ২৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তিনি বলেন, বর্তমানে অন্তত ৪ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ রয়েছে। বাজারে কোন প্রভাব পড়বে না। একইসঙ্গে অসাধু ব্যবসায়ী ও ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার কথাও জানান টিপু মুনশি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ তৈরিপোশাক শিল্পসহ সব পণ্যের রপ্তানি অর্ডার যাতে বাতিল না করে সে উদ্যোগও নেয়া হয়েছে। এছাড়া, করোনা সংকটের কারণে কোন শ্রমিক ছাঁটাই করা হলে, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button