বাংলাদেশ সোসাইটি বাহরাইন এর উদ্যোগে ইফতার ও সেহরী বিতরণ

করোনাভাইরাস প্রাদুর্ভাবে লকডাউনে থাকা কর্মহীন মানুষদের বাংলাদেশ সোসাইটি বাহরাইন এর উদ্যোগে ইফতার ও সেহরী বিতরণ করা হয়েছে।
প্রানঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও শঙ্কট দেখা দিয়েছে প্রতিটি দেশে। বাহরাইনেও আংশিক লকডাউন চলছে দেশজুড়ে, অনেক বাসাবাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। এতে আটকা পড়েছেন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিক।
ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। দুই তিন মাস ধরে বেতন না পাওয়ায় কষ্টে জীবন যাপন করছেন তারা। এসব অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সোসাইটি বাহরাইন।
তারই অংশ হিসাবে পবিত্র রমজানে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাহরাইন সরকারের রেজিষ্ট্রেশনকৃত বাংলাদেশী এ সংগঠন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পে খাবার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নজরুল সিদ্দিকী, বাহরাইন প্রতিনিধি



