বিশ্ববাংলা

দক্ষিণ কোরিয়া প্রবাসী তিন শতাধিক কর্মী ও শিক্ষার্থীকে ফেরত পাঠানো হবে

বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকে পড়া দক্ষিণ কোরিয়া প্রবাসী তিন শতাধিক বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীকে চলতি মাসে কোরিয়ায় ফেরত পাঠানো হবে।

দেশটিতে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে আটকে পড়া প্রবাসীদেরকে কোরিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

এরই প্রেক্ষিতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে চলতি মাসের প্রথম ভাগেই আটকে পড়া কর্মী ও শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোরিয়ায় অবতরনের পর তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক অথবা হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

এদিকে, দেশটিতে করোনার প্রকোপ কমতে থাকায় সতর্কতামূলক বিধিবিধান কিছুটা শিথিল করা হয়েছে। ফলে কোরিয়াবাসী আবার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে। গণপরিবহন, রেস্টুরেন্ট, খেলার মাঠে মানুষের উপস্থিতি আগের মতই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সবাইকে মাস্ক পড়ে সতর্কভাবে বিচরণের পরামর্শ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button