বাংলাদেশ

চাহিদা বাড়ায় দাম বেড়েছে মাছ ও মুরগির

রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে মাছ ও মুরগির। তবে স্থিতিশীল আছে ইলিশের দর। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম বাড়ার কারণে হিসেবে সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা।

চাষের মাছের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে ৫০ থেকে ১শ’ টাকা পর্যন্ত বেড়েছে অন্যান্য মাছের দাম। বাড়তির দিকে দেশি ও ব্রয়লার মুরগির দাম। এদিকে সরবরাহ ঘাটতি না থাকলেও বেড়েছে ইফতার ব্যবহৃত উপকরণের দাম।

অন্যদিকে, ৩ দিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম। তবে অন্য সবজির দাম নিয়ে অভিযোগ নেই ক্রেতাদের।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button