দেশবাংলা
বৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়েছে সাবুপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন

পটুয়াখালীর বাউফল উপজেলায় বৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়েছে সাবুপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবন।
বৃহস্পতিবার এ দূর্ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষ, শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষকের কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে শিক্ষা বোর্ডের এস এস সি বার্ষিক পরীক্ষার উত্তর পত্র, সি সি ক্যামেরা ও একাধিক কম্পিউটার। প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, ঝড়ে বিদ্যালয়ের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। ক্লাশ শুরুর আগে ভবনটি সংস্কারের আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।
বাংলা টিভি/রাসেল



