দেশবাংলা
বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শনিবার সকালে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় লুইটেক্স ম্যানুফ্যাকচারিং লিঃ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, যেহেতু তারা গতমাসে কারখানা কর্তৃপক্ষের কথামত কাজ করেছেন, তাই তাদের পুরো বেতনই পরিশোধ করতে হবে। না হলে এই আন্দোলন চলমান থাকবে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে শিল্প পুলিশ।



