
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে আজ থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সিটি করপোরেশনের ১০টি আঞ্চলের আঞ্চলিক কর্মকর্তার নেতৃত্বে রোববার (১০ মে) সকাল থেকে অভিযান শুরু হয়।
এ সময় বিভিন্ন আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভয়াবহ চিত্র উঠে আসে। আবাসিক ও বাণিজ্যিক এলাকায় দিনের পর দিন পানি জমে মশার উৎপাদনস্থল তৈরি হলেও পরিচ্ছন্নতার ছিটেফোঁটাও পাওয়া যায়নি।
এসময় তেজগাঁও এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ টি প্রতিষ্ঠানকে সর্তকবার্তা আর ৫ টি প্রতিষ্ঠানকে মৌখিক সতর্ক করেন উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।
পূর্ব ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি-ভবন-প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশপাশে কোথাও এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



