আগারগাঁওয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসে ভয়াল থাবায় সারা বিশ্ব আজ অনিশ্চিত গন্তব্যের দিকে। পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। অফিস আদালত, ব্যবসা বানিজ্য এমনকি পরিবহন ব্যবস্থা সবকিছু বন্ধ থাকায় অসহায় দিনমুজর মানুষ হয়ে পড়েছে আরো অসহায়। দু বেলা দু মুঠো খাবারের কোন নিশ্চয়তা নেই
দেশের এই ক্রান্তি লগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটির ২৬,২৭,২৮ নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা আক্তার মিতা। তিনি বিপদগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রিক বাসায় বাসায় গিয়ে পৌছে দিচ্ছেন। সব সময় খোঁজ খবর নিচ্ছেন গরীব অসহায় মানুষদের । এ সময় তিনি বলেন করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিনই তিনি এসব অসহায় মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । এ সময় তার সহকারী মণির খান আরো জানান এই চলমান দুর্যেোগ পরিস্থিতিতে আমরা এ সব অসহায় মানুষের পাশে থাকব।
বাংলাটিভি/দেশবাংলা



