বিশ্ববাংলা
আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় অসুস্থ হয়ে একজন এবং ডাকাতের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার দেশটির ব্লুমফন্টেইন নামক স্থানে শারীরিক অসুস্থতাজনিত কারণে রিশাদ নামে এক প্রবাসী মারা যান।
তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায়। এছাড়াও দেশটির জোহান্সবার্গ নামক স্থানে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় কুমিল্লা জেলার মুকুল নামে একজন প্রবাসী ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।
এসময় আরো একজন বাংলাদেশি ডাকাতের গুলিতে গুরুতর আহত হন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, এ নিয়ে দেশটিতে চলতি বছরে ২৫ জন বাংলাদেশি মারা গেলেন।



