বিশ্ববাংলা
ইতালিতে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে ইতালিতে করোনাভাইরাসে প্রাণ গেল ১০ বাংলাদেশি প্রবাসীর। মঙ্গলবার ইতালির অপসেডেল ম্যাঙ্গিয়াগেলি মিলানোতে লোকমান হাওলাদার নামে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
সে মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব চরনাচনা গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সকলে। করোনায় মৃত্যু পরিবারকে ইতালিয়ান কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে।



