২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রণ করতে না পারলে করোনা পরিস্থিতির আরো অবনতি হবে বলে আশংকা করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
রোববার সকালে করোনা রোগীদের চিকিৎসায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতালের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান তিনি।
রোগ লুকিয়ে না রেখে চিকিৎসকের পরামর্শ নেয়ার ওপরও জোর দেন মন্ত্রী। এছাড়া কভিড-১৯ আক্রান্ত গণমাধ্যম কর্মীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্য তিনি।
অন্যদিকে, জনসমাগম নিয়ন্ত্রণ না করা গেলে সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশংকা করে সরকারের পাশাপাশি মহামারি প্রতিরোধে সবাইকে সতর্ক হয়ে চলার পরামর্শ দেন জাহিদ মালেক।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২৭৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮ জনে। এছাড়া মারা গেছেন আরও ১৪ জন। মোট মৃতের সংখ্যা ৩২৮ জন।
রোববার (১৭ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



