বিশ্ববাংলা
করোনা: সৌদি আরবে ৮৬ বাংলাদেশি মারা গেছেন

করোনাভাইরাস প্রকোপে সৌদি আরবে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। এরমধ্যে ৮৬ জনই বাংলাদেশি। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজারেরও বেশি মানুষ।
ভাইরাসটি মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। করোনার প্রাদুর্ভাব রোধে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে সৌদি সরকার। গত রোববার ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ১৬ জন।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে করোনা নিয়ে প্রাত্যহিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানানো হয়।



