স্ত্রীকে গুলি করার হুমকি, বাংলাদেশি পুলিশ অফিসার গ্রেফতার

নিউইয়র্কে স্ত্রীকে গুলি করার হুমকি দেয়ায়, বাংলাদেশি পুলিশ অফিসার গ্রেফতার হয়েছেন। গত পয়লা মার্চ সজল নামের ঐ পুলিশ অফিসার পারিবারিক কলহের জের ধরে, তার স্ত্রীকে মারধর করেন এবং গুলি করে মেরে ফেলার হুমকি দেন।
স্ত্রী রোকসানা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যাক্ত না করলেও, গত বৃহস্পতিবার পুলিশের কাছে তার অভিযোগ জানান। অভিযোগ পেয়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে সজল নামের ঐ পুলিশ অফিসারকে বরখাস্ত করে এবং গত শুক্রবার মধ্যরাতে কুইন্স এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। ঘটনাটি বর্তমানে তদন্তের আওতায় রয়েছে।
এদিকে, অভিযুক্ত পুলিশ সদস্য সজল রায় স্থানীয় একটি ইংরেজী দৈনিককে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি ২০১৬ সাল থেকে ১০৫ প্রিসিঙ্কেটে কর্মরত ছিলেন এবং সম্প্রতি পদোন্নতি পেয়ে ব্রুকলিনে ট্রানজিট কমাণ্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি



